অবশেষে চতুর্থ দফার লকডাউন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ মে পর্যন্ত চলবে এই লকডাউন, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। তবে, বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে রাত ৯ টায়। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব, রাজ্যগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করবেন।
যদিও সূত্রের খবর অনুযায়ী, স্কুল কলেজ, শপিং মল, সিনেমা হল সহ কয়েকটি ক্ষেত্র এখনই খোলা হবে না। বাকি ছাড়ের বিষয়গুলি নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করার পর জানানো হবে।







