পূর্ব পরিকল্পনা ছাড়াই মোহনপুর ব্রিজের উপরে কাজ! প্রায় চার ঘন্টার জ্যামে আটকে থাকল অ্যাম্বুলেন্সও

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগস্থলে কংসাবতী নদীর উপর বীরেন্দ্র শাসমল সেতু (মোহনপুর ব্রিজ) সংস্কারের কাজ বিগত প্রায় মাস দুয়েক ধরে‌ই চলছে। দীর্ঘদিন এই সেতু সংস্কার করা হয়নি, জীর্ণ-দীর্ণ দশায় পড়েছিল। এবার তাই জয়েন্ট, রিপ্লেসমেন্ট সহ সেতুর ব্যাপক সংস্কারের কাজ চলছে। এতদিন ধরে সেতুর নিচের অংশের কাজ চলছিল, তাই উপরের অংশে অর্থাৎ উপরের যানচলাচল কোনোভাবে ব্যাহত হয়নি! কিন্তু, উপরের অংশে একটি গুরুত্বপূর্ণ ড্যামেজ বা ক্ষত জরুরি ভিত্তিতে সারানোর সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। সেক্ষেত্রে, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই আজ সকাল থেকে ওই ক্ষতিগ্রস্ত অংশের কাজ শুরু হয়। ফলে সকাল ৯ টা-১০ টা থেকেই সেতুর দুই প্রান্তে কয়েক কিলোমিটার জুড়ে ব্যাপক যানজট তৈরি হয়। প্রায় ২ টো পর্যন্ত এই ভয়াবহ যানজটে ভুক্তভোগী হয়, রাস্তায় বেরোনো সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরি কাজে বেরোনো ব্যক্তি কিংবা রোগী ও পরিজনেরা। বাস, ট্রাক, ট্রাক্টর, ব্যক্তিগত গাড়ি থেকে পুলিশ কিংবা আধিকারিকদের গাড়ি, এমনকি অ্যাম্বুলেন্সও রেহাই পায়নি এই জ্যাম বা যানজট থেকে। অবশেষে, দুটো নাগাদ ওই কাজ তড়িঘড়ি সম্পূর্ণ করেন NH Div.2 কর্তৃপক্ষ।

thebengalpost.in
আটকে অ্যাম্বুলেন্সও :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   পশ্চিম মেদিনীপুরে আবার আক্রান্ত! দাঁতনের এক গাড়ির চালকের রিপোর্ট পজিটিভ ]

সেতু সংস্কারের এই কাজ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, পূর্ব ঘোষণা ও প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়াই দুই ব্যস্ত শহরের সংযোগস্থলে, একেবারে ব্যস্ত সময়ে, সেতুর উপরে এরকম জরুরি ভিত্তিতে কাজ করা যে আজ ‘বুমেরাং’ হয়ে গেছে, তা উপলব্ধি করতে পেরেছে ওই স্থানে কাজ করা মিস্ত্রি, শ্রমিক, ইঞ্জিনিয়ার থেকে ট্রাফিক পুলিশ এবং দায়িত্বপ্রাপ্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষও। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এমনিতেই দিনের গুরুত্বপূর্ণ সময় কাজে বেরোনো মানুষের কাছে। সেইসময়, সামান্য কিছু পুলিশ ও সিভিকের মাধ্যমে যান নিয়ন্ত্রণের ঝুঁকি নিয়ে, হঠাৎ এরকম কাজ করানোর সিদ্ধান্ত যে আজ ঠিক হয়নি, তা হয়তো উপলব্ধি করতে পেরেছেন সংশ্লিষ্ট সকলেই। তাই, দুপুর দেড়টা নাগাদ NH Div.2 এর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বা আধিকারিক প্রলয় চক্রবর্তী জানালেন, “খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। উপরের অংশের ওই ফাটল বা ড্যামেজটি সারাতেই হত। তবে, এতক্ষণ সময় লাগবে বোঝা যায়নি‌। এরপর উপরের অংশের যে সমস্ত কাজ বাকি থাকবে, তা পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং আলোচনা করে করা হবে‌। নিচের কাজ যেরকম চলছিল, তা চলবে।”

thebengalpost.in
দীর্ঘ যানজট :

[ আরও পড়ুন -   জাতীয় সড়কের ধারে মৃতদেহ উদ্ধার! পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে নতুন করে চাঞ্চল্য ]