পশ্চিম মেদিনীপুরে আবার আক্রান্ত! দাঁতনের এক গাড়ির চালকের রিপোর্ট পজিটিভ

করোনা সংক্রমণ কিছুতেই পিছু ছাড়ছে না, দেশ, রাজ্য কিংবা জেলার! বিশেষজ্ঞরাও ভবিষ্যৎ বাণী করেছেন, করোনা সংক্রমণ কোনদিনই পিছু ছাড়বে না! পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রেও বেশিরভাগ আক্রান্ত সুস্থ হয়ে উঠলেও, একজন-দু’জন করে আক্রান্ত ঠিক বেড়েই চলেছে!

আজ দুপুরের খবর অনুযায়ী, জেলায় আরো একজন করোনা আক্রান্ত হয়েছেন, স্বাস্থ্য ভবন সূত্রে শুধু এটুকুই জানা গেছে। দাঁতনের (দাঁতন-২) এক ট্যাক্সি চালকের (৪৬) রিপোর্ট আজ পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। তবে আক্রান্তের বিষয়ে, বিস্তারিত কিছু জানা না গেলেও, সূত্রের খবর অনুযায়ী, দাঁতনের বামনাসাই গ্রামের বাসিন্দা এই যুবক। স্বাস্থ্য ভবন ও জেলা প্রশাসনের তরফে পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ, সংস্পর্শে থাকাদের কোয়ারেন্টিন করা, ওই এলাকা সিল করা প্রভৃতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে জানা গেছে।

[ আরও পড়ুন -   পারিবারিক বিবাদের জেরে শালবনী ব্লকে খুন হলেন পঞ্চাশোর্ধ এক গৃহবধূ ]