পশ্চিম মেদিনীপুর জেলায় আবার আক্রান্ত! চন্দ্রকোনা টাউনের বাসিন্দা চিকিৎসাধীন ছিলেন কলকাতার মেডিকাতে, পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য ভবনের তরফে

বিজ্ঞাপন

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে :

বিজ্ঞাপন

করোনা মুক্ত হওয়ার পথে, ফের আক্রান্ত পশ্চিম মেদিনীপুর জেলায়। চন্দ্রকোনা টাউনের বাসিন্দা (পঞ্চাশোর্ধ ব্যক্তি) থাকতেন কলকাতার বারুইপুরে। গত ১১ মে এসেছিলেন, দেশের বাড়ি চন্দ্রকোনা টাউনে। তারপরই বাইক দুর্ঘটনার কারণে, প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তিনি স্থানান্তরিত হন, কলকাতার মেডিকা হাসপাতালে। সেখানে, ১২ মে তাঁর কোভিড টেস্ট করা হয় এবং আজ (১৪ মে) রিপোর্ট আসে ‘পজেটিভ’! খবর পাঠানো হয়, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনে।

[ আরও পড়ুন -   প্রয়াত হলেন প্রবীণ সিপিআইএম নেতা ও প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তী, ছিলেন করোনায় আক্রান্ত ]

পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, চন্দ্রকোনা টাউনে আক্রান্তের সংস্পর্শে থাকা প্রত্যেককে কোয়ারেন্টিন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই এলাকা সিল করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। স্থানীয় হাসপাতালের স্বাস্থ্যকর্মী, আক্রান্তের নিজের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা জানিয়েছেন, “যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

[ আরও পড়ুন -   ঘুমের মধ্যেই হৃদযন্ত্র বন্ধ! অকালেই চলে গেলেন অভিনেতা সচিন কুমার ]

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার কনটেইনমেন্ট জোন কমে দুটি হয়েছিল, আজ থেকে। মেদিনীপুর শহরের ৬ নং ওয়ার্ড, রবীন্দ্রনগরের নির্ণয় হাসপাতাল সংলগ্ন এলাকা (৩০ মে পর্যন্ত) এবং ক্ষীরপাইয়ের ৭ নং ওয়ার্ডের আনন্দপুর এলাকা (২৫ মে)।‌‌‌‌ তবে, এই মুহুর্তের খবর অনুযায়ী, চন্দ্রকোনা টাউনের আক্রান্ত ব্যক্তির বাড়ির সংলগ্ন এলাকাও হয়তো আগামীকাল থেকে কনটেইনমেন্ট জোন ঘোষিত হতে চলেছে।

[ আরও পড়ুন -   পারিবারিক বিবাদের জেরে শালবনী ব্লকে খুন হলেন পঞ্চাশোর্ধ এক গৃহবধূ ]