“জয় নিয়ে সংশয় নেই”, নিজে পিছিয়ে থেকেও ‘সরকার’ গড়তে আত্মবিশ্বাসী মমতা

thebengalpost.in
মমতা ব্যস্ত প্রার্থীদের ধরে রাখতে :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২ মে : নিজে প্রায় ৯০০০ ভোটে পিছিয়ে নন্দীগ্রামে। তৃতীয় রাউন্ডের শেষে। তবে, তাঁর দল ১৯১ টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে ৯৬ টি আসনে। মোর্চা ৫ টি আসনে এগিয়ে। ট্রেন্ড বলছে অন্তত ১৭০-১৮০ টি বা আরও বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আত্মবিশ্বাসী মমতা বললেন, “জয় নিয়ে কোনও সংশয় নেই”। যদিও, কৈলাস বিজয়বর্গীয় বললেন, “সরকার গড়বে বিজেপি।”

thebengalpost.in
মোদী – মমতা’র টক্করে এগিয়ে মমতা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

সর্বশেষ আপডেট:
*মেদিনীপুর বিধনসভা কেন্দ্র*
তৃণমূল- জুন মালিয়া- ৮৯৮৯
বিজেপি- সমিত দাস-৭৫০২
*জুন মালিয়া এগিয়ে-১৪৮৭ ভোটে*
*শালবনী বিধানসভা কেন্দ্র*
তৃণমূল –শ্রীকান্ত মাহাত-৯০৬২
বিজেপি –রাজীব কুন্ডু-৭০১৫
*শ্রীকান্ত মাহাতো এগিয়ে ২০৪৭ ভোটে*
*কেশপুর বিধানসভা কেন্দ্র*
বিজেপি –পৃত্থীশ কোঙর-১৩৯৫৩
তৃণমূল-শিউলি সাহা-১১৬৮৯
সিপিআইএম-রামেশ্বর দোলই_১৭৪১
*এগিয়ে বিজেপি প্রার্থী*
*সবং বিধানসভা কেন্দ্র*
তৃণমূল –মানস রঞ্জন ভুঞা-৪৮৭৩
বিজেপি –অমুল্য মাইতি-৩২০৩
*এগিয়ে মানস রঞ্জন ভুঞা*
চতুর্থ রাউন্ড শেষে কেশপুরে বিজেপি এগিয়ে ৩০২৭ ভোটে।
*গড়বেতা বিধানসভা কেন্দ্র*
তৃণমূল- উত্তরা সিংহ হাজরা-৪০৬২
বিজেপি- মদন রুইদাস-৩৯৬৩
*এগিয়ে তৃণমূল প্রার্থী*

এগিয়ে, মদন মিত্র, অরূপ বিশ্বাস, বেচারাম মান্না প্রমুখ। পিছিয়ে সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন -   নন্দীগ্রামে নজিরবিহীন পরিস্থিতি! মুখ্যমন্ত্রী আটকে থাকলেন ২ ঘন্টা, রাজ্যপালকে ফোনে বললেন, "৮০ শতাংশ বুথে ছাপ্পা হয়েছে"