দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১ মে: আংশিক লকডাউন শুরু হয়েছে শনিবার থেকেই। আর, শনিবার সন্ধ্যাতেই এল সংক্রমণ এবং মৃত্যুর আরও ভয়াবহ পরিসংখ্যান। করোনা’র দ্বিতীয় ঢেউ আসার পর এই প্রথম রাজ্যে একদিনে মৃত্যু হল একশো জনের! গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৩ জনের এবং সংক্রমিত হয়েছেন, ১৭ হাজার ৫১২ জন। বৃহস্পতিবার (১৭,৪০৩) এবং শুক্রবার (১৭৪১১) এর তুলনায় আরও বাড়ল সংক্রমণ! গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ১৪,৩৭৪ জন। সুস্থতার হার প্রায় ৮৫ শতাংশ! এদিকে, অবিভক্ত মেদিনীপুরে গত চব্বিশ ঘণ্টায় পুনরায় করোনা সংক্রমিত হয়েছেনপ্রায় ১ হাজার! সব রেকর্ড ভেঙে পূর্ব মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন, ৬৪৫ জন (শুক্রবার ছিল ৬১৪) এবং ঝাড়গ্রামে ৭৪ (শুক্রবার ছিল ৬৭) জন।


Whatsapp Group এ
অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী (রাজ্যের করোনা বুলেটিন নয়) গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের (মেদিনীপুর মেডিক্যালে ১ এবং ঘাটালে ১)! গত ৭ দিনে জেলায় মোট সংক্রমিত হলেন- ২৬৫০ (২৪৬, ৩২৪, ৫৭৮, ৪৪৪, ৩৪৯, ৩৬৬, ৩৪৩) জন। আর, শেষ তিনদিনে সংক্রমণ কমে দাঁড়াল ১০৫৮ (৩৪৯, ৩৬৬, ৩৪৩) জন। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহরে করোনা সংক্রমিত ৬৯ জন। এর মধ্যে, নজরগঞ্জ একই পরিবারের একাধিক সদস্য সহ ৫-৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, শহরের হবিবপুর, মিয়াবাজার, রবীন্দ্রনগর, রাঙামাটি, শরৎপল্লী, ধর্মা, পালবাড়ি প্রভৃতি এলাকায় গোষ্ঠী সংক্রমণের ধারা অব্যাহত আছে। খড়্গপুরে ৮০ (রেল ৫১, শহর ২০, আইআইটি ৬, গ্রামীণ ৩) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।


এছাড়াও, ডেবরায় ১৮ (ডেবরা একই পরিবারে ৩ জন সহ মোট ৪ জন, গোটগেড়িয়া ২ জন এবং ঝিকুরিয়া, তলবেড়িয়া, বিষ্ণুপুর, বেগুনিয়া, বালিচক, রাধামোহণপুর, অম্বাদীঘি-শ্যামচক, গায়েশপুর, আলোককেন্দ্র, পশং, আলিশাগড়, কলিকাগেড়িয়ায় ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন) জন, সবংয়ে ৮ (পিন্ডরি একই পরিবারের ২ জন, শ্যামসুন্দরপুর ২ জন, তুতরাঙা, কসবা, কুসুমদা, বোয়ালিয়া-দেভোগ) জন এবং পিংলায় ১৪ (পিংলায় একই পরিবারে ২ জন সহ মোট ৫ জন, চকচন্ডীপুর ২ জন, জলচক, পূর্ণগ্রাম, গঙ্গাদাসপুর, বলাইপন্ডা, কেলিয়াড়া, চন্ডীপুর, রাতরাপুর) জন করোনা সংক্রমিত হয়েছেন। আনন্দপুর, মোহবনি, কেশপুর সহ কেশপুর ব্লকে ১৩ জন; কেশিয়াড়িতে ২ জন, দাঁতনে ৩ জন, বেলদা-নারায়ণগড়ে ১২ (সরবেড়িয়া-নাড়মাতে একই পরিবারের ৩ জন সহ) জন করোনা আক্রান্ত হয়েছেন। গড়বেতার ৩ টি ব্লক মিলিয়ে ২৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। তার মধ্যে, চন্দ্রকোনারোড (সাতবাঁকুড়া) এলাকাতে ১২ জন, গোয়ালতোড়ে ২ জন, রাউতোড়াতে ২ জন, কিয়ামাচায় ১ জন, বেতসিয়াতে ১ জন এবং গড়বেতা শহর সংলগ্ন এলাকায় ৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও, শালবনী ব্লকে ৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, কেন্দ্রীয় বাহিনীর (CISF) ৫ জন, JSW তে ১ জন এবং শালবনীতে ১ জন। ঘাটাল মহকুমায় ৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।









