দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: অতিমারী আর লকডাউনের মধ্যেই আত্মঘাতী হল এক যুবক! মানসিক অবসাদের জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড রঘুনাথপুরে। মৃত ওই যুবকের নাম দেবাশীষ পাল। বয়স আনুমানিক ২২। শনিবার সকালে নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন পরিবারের লোকজন। এরপর, স্থানীয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন! পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।


Whatsapp Group এ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রেমে আঘাত পেয়েই আত্মহত্যা! পরিবারেরও দাবি, দেবাশীষ দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেম করত। কিছুদিন আগে তার সাথে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকেই মনমরা অবস্থায় থাকত। দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছেদ মেনে নিতে পারেনি দেবাশীষ। তবে, এভাবে যে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা ভাবতে পারেননি কেউ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়!









