দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৪ মে: করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার ক্রমশ কমছে দৈনিক সংক্রমণের হার। যদিও, মৃত্যুর সংখ্যায় ওঠানামা এখনও লেগেই রয়েছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৩১৫ জন। রবিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১৮ হাজার কম। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪৫৪ জনের। রবিবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৭৪১। গত একদিনে একলাফে অনেকটাই বেড়েছে দৈনিক মৃত্যুর হার। এই মূহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২ হাজার ৫৪৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লক্ষ ৫২ হাজার ৪৪৭। পাশাপাশি, সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩৭ লক্ষ ২৮ হাজার ১১ জন। এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ১৯ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৯৬২ জন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ১৯ লক্ষ ২৮ হাজার ১২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


Whatsapp Group এ

এদিকে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮২২ জন। পাশাপাশি, প্রাণ হারিয়েছেন ১৫৬ জন। পরিসংখ্যানের বিচারে রাজ্যে সংক্রমণের সংখ্যা কিছুটা কমলেও এখনও মৃতের সংখ্যা রয়েছে দেড়শোর উপরেই। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৪২৯ জন। বর্তমানে বাংলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৫২৫ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৮.৫৭% । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।










