দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৫ মে: দীর্ঘদিন বাদে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষেরও নিচে নেমে এলো। পাশাপাশি কমেছে মৃত্যু সংখ্যাও। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় এই সংখ্যাটা প্রায় ২৬ হাজার কম। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনার কারণে দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৭৪১। এদিকে, দৈনিক সুস্থতার হার আক্রান্তের সংখ্যা থেকে অনেকটাই বেশি হওয়ার ফলে প্রতিদিনই কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। এখনও পর্যন্ত দেশের মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪ জন। এখনও পর্যন্ত দেশে ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।


Whatsapp Group এ

এদিকে, রাজ্যেও কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন। গতকালের চেয়ে এই সংখ্যাটা প্রায় ১ হাজার কম। যদিও, মৃতের সংখ্যা দেড়শোর উপরেই রয়েছে। প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। গত একদিনে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৬৭০ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৮.৮৬%। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৫৮৫ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি টিকা পেয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৬১৬ জন।









