দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ মে: হঠাৎ করেই শরীরে অক্সিজেনের মাত্রা কমল ৯০ এর নীচে! চিকিৎসকেরা তাই করোনা সংক্রমিত বুদ্ধদেব ভট্টাচার্য’কে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিলেন। অ্যাম্বুল্যান্স ডেকে, বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল তাঁকে।


Whatsapp Group এ

তবে, তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য অনেকটাই সুস্থ বলে জানা গেছে। গতকালই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানা গেছে। তার পরদিনই বুদ্ধ বাবু’র শারীরিক অবনতিতে দুঃশ্চিন্তায় রাজ্যের আপামর বুদ্ধ-প্রেমীরা।









