দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নিউ দিল্লি, ১৪ এপ্রিল: দেশজুড়ে সাম্প্রতিক করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে, CBSE বা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) এ বছরের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করল। CBSE দ্বাদশের পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের (Ramesh Pakhriyal) সঙ্গে বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ সেখানেই, দশম শ্রেণীর পরীক্ষা বাতিল (CBSE class 10 exam cancelled) এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের (CBSE Class 12 exam postpone) পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


Whatsapp Group এ
সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবক মহল সহ প্রতিটি রাজনৈতিক দল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ সকলেই আপাতত পরীক্ষা স্থগিত রাখার পক্ষে সওয়াল করেছিলেন। অবশেষে, সেই দাবিতেই সিলমোহর দেওয়া হল! সংবাদসংস্থাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “অভ্যন্তরীণ পর্যালোচনার ভিত্তিতে দশম শ্রেণীর পড়ুয়াদের প্রোমোশন দেওয়া হবে। এই পর্যালোচনায় সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট পড়ুয়া পরিস্থিতি স্বাভাবিক বলে পরীক্ষার জন্য বসতে পারবে।” অপরদিকে, এও জানিয়ে দেওয়া হয়েছে, জুন মাসে পরিস্থিতি বিবেচনা করা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷ উল্লেখ্য যে, সোমবার শিক্ষামন্ত্রকের সঙ্গে বৈঠক হয় সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE)কর্তাদের৷ এই অবস্থায় বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করে বৈঠক হয় সোমবার৷ তারপরই, বুধবার উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল।










