“জায়গায় জায়গায় শীতলকুচি হবে” বলার ‘অপরাধে’ মেদিনীপুরের সাংসদকে ২৪ ঘন্টার জন্য ‘ব্যান’ করল নির্বাচন কমিশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৫ এপ্রিল: “জায়গায় জায়গায় শীতলকুচি হবে” বলার ‘অপরাধে’ মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ২৪ ঘন্টার জন্য ‘ব্যান’ করল নির্বাচন কমিশন। আজ (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টা থেকে আগামীকাল (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টা পর্যন্ত কোনও প্রচারকার্যে অংশগ্রহণ করতে পারবেন না দিলীপ ঘোষ।

thebengalpost.in
‘ব্যান’ করা হল দিলীপ ঘোষ কে :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ যুবকের মৃত্যু হয়। তার পরদিনই এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, “শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে… কেন্দ্রীয় বাহিনী এখানে ঘুরতে আসেনি! বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে!” এ নিয়ে মঙ্গলবার (১৩ এপ্রিল) দিলীপ বাবু’কে নোটিশ ধরায় কমিশন। গতকাল তার উত্তর দেন দিলীপ ঘোষ। কিন্তু, নোটিশের প্রত্যুত্তরে সন্তুষ্ট নয় কমিশন। আজ তাঁকে ২৪ ঘন্টার জন্য’ব্যান’করা হয় অর্থাৎ তিনি ২৪ ঘন্টা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না!

আরও পড়ুন -   মমতার মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে বিজেপি, আমল দিলনা কমিশন