প্রেস ক্লাব, কলকাতার উদ্যোগে এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনায়, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। গতকাল (১৫ মে পর্যন্ত) সন্ধ্যা পর্যন্ত মোট ১৩৮ জন সাংবাদিকের করোনা টেস্টের রিপোর্ট এসেছে
বলে জানিয়েছেন, প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক।
এরমধ্যে ১৩৬ জনের রিপোর্ট নেগেটিভ, ১ জনের রিপোর্ট ইনকনক্লুসিভ (জটিলতা আছে এমন) এবং ১ জনের রিপোর্ট পজিটিভ বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য যে, মোট ১৪৬ জন সাংবাদিক এখনো পর্যন্ত নমুনা দিয়েছেন বলে, কিংশুক বাবু জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, অনেক মিডিয়া হাউসই তাদের সাংবাদিকদের নমুনা দেওয়ার জন্য পাঠাননি!







