জল্পনার অবসান ঘটিয়ে বিদ্যালয় খুলছে ১২ তেই, জারি হল সরকারি বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৪ ফেব্রুয়ারি: আগামী ১২ ই ফেব্রুয়ারি’তেই খুলে যাচ্ছে বিদ্যালয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাসও হবে কোভিড বিধি মেনে। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর আজ সন্ধ্যা নাগাদ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। একইসঙ্গে, West Bengal Board of Secondary Education বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সমস্ত ধরনের কোভিড বিধি মেনে চলার বিষয়ে। বিদ্যালয় জীবাণুমুক্ত করা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চলার কথাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

thebengalpost.in
স্কুল খোলার সরকারি বিজ্ঞপ্তি :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   ঘাটালগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে, দুর্ঘটনার পরই বেপাত্তা চালক ]

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস ১২ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তবে, কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনই খুলছেনা বলে তিনি জানিয়েছিলেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনলাইন ক্লাসের পক্ষে সায় দিয়েছিলেন অধ্যক্ষ ও উপাচার্যরা। তবে, বিদ্যালয়ের ক্ষেত্রে অধিকাংশ অভিভাবক থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষাবিদ সকলেই শ্রেণীকক্ষের ক্লাসের উপর জোর দিয়েছিলেন। শিক্ষাদপ্তর সেই দাবিকে প্রাধান্য দিয়ে আজ সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। এক্ষেত্রে Practical ক্লাস এবং Theory ক্লাস দুইই নিয়মিত ভাবে শুরু করার কথা বলা হয়েছে। তবে, শ্রেণীকক্ষের উপর ভিত্তি করে, বিদ্যালয়গুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে ক্লাসের সূচি এবং শিক্ষার্থীদের ভাগ করে বসানোর বিষয়ে। এক্ষেত্রে, বিদ্যালয়ে কঠোর ভাবে কোভিড বিধি মেনে চলাকেই যে প্রাধান্য দিতে হবে, বিজ্ঞপ্তিতে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষাকর্মী কারুরই বিদ্যালয়ে প্রবেশ করা যাবেনা বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

thebengalpost.in
মেনে চলতে হবে কোভিড বিধি :

[ আরও পড়ুন -   'বিশ্ব সর্প দিবস' উপলক্ষে পরিবেশকর্মী'র বার্তা "সাপ মারবেন না", সঙ্গে অজস্র তথ্য : দ্বিতীয় পর্ব ]