অবশেষে স্বস্তির বৃষ্টি জেলা জুড়ে! মেদিনীপুর-খড়্গপুর-শালবনী’তে মুষলধারে বৈশাখের প্রথম বারিধারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল:বৈশাখের প্রথম বারিধারা স্বস্তি নিয়ে এল জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে! ১ লা বৈশাখের আগে-পরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, খামখেয়ালী প্রকৃতি সেই পূর্বাভাস’কে হতাশ করেছে। অবশেষে, বৈশাখের ৩ তারিখ, আজ শনিবার বিকেল থেকেই আকাশ কালো করে ঘনিয়ে আসা মেঘ আশার সঞ্চার করেছিল জঙ্গলমহল তথা সমগ্র পশ্চিম মেদিনীপুর বাসীর প্রাণে। না, আজ আর হতাশ হতে হতে হয়নি জেলাবাসীকে! সন্ধ্যাকাশের বুক চিরে জেলার বেশিরভাগ অংশ জুড়ে মুষলধারে নামল বৃষ্টি।

thebengalpost.in
মেদিনীপুরে বৃষ্টি :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

শনিবার সন্ধ্যায় বৃষ্টি হল, জঙ্গলমহল শালবনী ও গোয়ালতোড়ের বেশিরভাগ অংশ জুড়ে। মুষলধারে বৃষ্টি নেমেছে জেলা শহর মেদিনীপুরে ও রেলশহর খড়্গপুরেও! কোনও সংশয় নেই, এদিনের স্বস্তির বৃষ্টি, তাপমাত্রা বেশ অনেকখানি কমতে সাহায্য করবে! যেভাবে, করোনার সাথে সাথে তাপমাত্রাও বেড়ে চলেছিল সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে! তা থেকে আপাতভাবে কয়েকদিন রেহাই মিলবে বলেই পরিবেশবিদ’দের ধারণা। তবে, শুধু তাপমাত্রা নয় এদিনের বৃষ্টি বোরো ধান চাষীদের জন্যও সুখকর হল! যদিও আরও বৃষ্টির প্রয়োজন বলে কৃষকদের মত। অন্যদিকে, কাঠফাটা রোদ্দুরে রুক্ষশুষ্ক জঙ্গলমহলের খাল-বিল থেকে শুরু করে কুঁয়োগুলিঝ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল! পানীয় জল ছাড়াও দৈনন্দিন ব্যবহারের জলের অভাবে ভুগছিলেন জঙ্গলমহল বাসী। প্রায় শুকিয়ে আসা কুঁয়োগুলি কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে!

thebengalpost.in
বৃষ্টি খড়্গপুরেও :

আরও পড়ুন -   মৃত মা'কে জাপটে ধরে রক্তাক্ত শিশুকন্যা যন্ত্রণায় কাতরাচ্ছে, পাশে পড়ে আত্মঘাতী পিতার রক্তাক্ত মৃতদেহ