দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: ফের ভোট পরবর্তী হিংসা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে! বিজেপি কর্মীর বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য কেশপুর বিধানসভার অন্তর্গত বিনাবেড়িয়া গ্রামে। অভিযোগ, কেশপুর উত্তর মণ্ডলের বিজেপির যুব সভাপতি উৎপল পাঁজাকে বেশ কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল শাসক দলের নেতা-কর্মীরা। এরপর, রবিবার উৎপলের বাবা স্বপন পাঁজাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে চোখের ওপরে চোট পান স্বপন পাঁজা। ঘটনার পরেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্বপন পাঁজা ও তাঁর পরিবার।


Whatsapp Group এ
নিজেদের হার নিশ্চিত জেনেই এই ধরনের হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ এনেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। সবমিলিয়ে ভোটপরবর্তী হিংসায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কেশপুরের বিভিন্ন এলাকা। বিনাবেড়িয়ার ঘটনা সেই তালিকায় নয়া সংযোজন। কত দিনে শান্ত হবে কেশপুর! সেটাই এখন বড় প্রশ্ন।











