১৩ দিনে দাম বেড়েছে ১০ বার! দিন দিন মহার্ঘ্য হয়ে উঠছে পেট্রল ও ডিজেল

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২ ডিসেম্বর : দামের নতুন রেকর্ড গড়লো পেট্রল ও ডিজেল। ইতিমধ্যেই ১৩ দিনে দাম বেড়েছে মোট ১০ বার! যার ফলে দিন দিন মহার্ঘ্য হয়ে উঠছে নিত্যপ্রয়োজনীয় এই দুই জ্বালানি। বুধবারও ভারতের মেট্রো শহরগুলিতে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এদিন পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে যথাক্রমে ১৫ পয়সা ও ২৫ পয়সা।

thebengalpost.in
১৩ দিনে দাম বেড়েছে ১০ বার! দিন দিন মহার্ঘ্য হয়ে উঠছে পেট্রল ও ডিজেল :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   করোনা মুক্ত হয়ে মন্দিরে 'দাদা', অনুগামীরা টানা কর্মসূচিতে, মুখ্যমন্ত্রীর সফরের পর 'অবস্থান' আরো স্পষ্ট হল ]

বর্তমানে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিদিন পেট্রল, ডিজেল ইত্যাদির দাম পরিমার্জন করে তেল কোম্পানিগুলি। এর আগে টানা ৪৮ দিন অপরিবর্তিত রাখার পরে গত ২০ নভেম্বর থেকে ফের পেট্রল ও ডিজেলের দর পরিবর্তন হয়েছে। আর তার রেশ চলছে এখনও। দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতিদিনই তেলের দাম বাড়ছে পাল্লা দিয়ে। সূত্রের খবর, স্থানীয় করের কারণেই ভারতের বিভিন্ন রাজ্যে পেট্রল ও ডিজেলের দর বিভিন্ন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আজ কলকাতায় পেট্রলের মূল্য ছিলো ৮৪ টাকা ০২ পয়সা। অপরদিকে, ডিজেলের বাজারদর ছিলো ৭৬ টাকা ২২ পয়সা। পাশাপাশি, দেশের অপর তিনটি মেট্রো সিটিতেও ( দিল্লি, মুম্বাই, চেন্নাই) উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে পেট্রল-ডিজেলের দাম।

[ আরও পড়ুন -   পুজোর আগেই মেদিনীপুরকে কেন্দ্র করে আছড়ে পড়ল করোনা-ঢেউ, সংক্রমিত ৪৬, জেলায় দু'দিনে ৩৩৮, রাজ্যে ৭৫০০, চরম সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের ]