প্রয়াত হলেন “মশলা কিং” তথা এমডিএইচ মশলার কর্ণধার মহাশয় ধরমপাল গুলতি

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ ডিসেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বিখ্যাত মশলা সংস্থা এমডিএইচের কর্ণধার মহাশয় ধরমপাল গুলতি। বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮। নয়াদিল্লির মাতা চানন দেবী হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

thebengalpost.in
প্রয়াত হলেন “মশলা কিং” তথা এমডিএইচ মশলার কর্ণধার মহাশয় ধরমপাল গুলতি :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   শালবনীর দায়িত্বশীল বড়বাবু যখন স্নেহশীল পিতা! আদৃতার জন্মদিনে 'আদর' বুড়িশোলের কচিকাঁচাদের, সঙ্গে ছত্রছায়া ]

২০১২ সালে মিঃ গুলতিকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। গুলতি শিয়ালকোটে (বর্তমান পাকিস্তানে) জন্মগ্রহণ করেছিলেন তিনি, পরবর্তীকালে তিনি দেশ ভাগের পর ভারতে চলে আসেন। দিল্লিতে মশলার পারিবারিক ব্যাবসায় তাঁর পিতা মহাশয় চুন্নী লাল গুলতির সহায়তায় ছোট ব্যবসা চালু করেন তিনি। যা পরবর্তীকালে এমডিএইচ নামে সারাদেশে খ্যাতিনাম অর্জন করে। দেশের সকল মানুষের কাছে তিনি ” মশলা কিং” নামে পরিচিত ছিলেন।

thebengalpost.in
প্রয়াত হলেন “মশলা কিং” তথা এমডিএইচ মশলার কর্ণধার মহাশয় ধরমপাল গুলতি :

[ আরও পড়ুন -   মুখ্যমন্ত্রী'র মেদিনীপুর সফরের আগেই গর্জে উঠল ডেবরা! সেতু না পেলে ভোট বয়কটের ডাক চারটি অঞ্চলের কয়েকহাজার গ্রামবাসীর ]