দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ছত্তিশগড়, ৪ এপ্রিল: এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ মাওবাদী হামলা! মাও অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের বীজাপুর জেলার সুখমার জঙ্গলে ভয়ঙ্কর মাওবাদী হামলায় ২২ জন জওয়ান শহীদ হলেন। একাধিক জওয়ানকে গুরুতর জখম অবস্থায় হাসপ ভর্তি করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি জানিয়েছেন, “দেশের নিরাপত্তার স্বার্থে শহীদ হওয়া জওয়াদের অবদান দেশ কখনও ভুলবেনা!” এই ঘটনায় শোকস্তব্ধ সারা দেশ!


Whatsapp Group এ
প্রসঙ্গত, শনিবার দুপুর থেকেই সুখমা ও বস্তার জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছিল। যৌথভাবে এই অপারেশন চালাচ্ছিল ২১০ কোবরা ব্যাটেলিয়ন, ডিআরজি এবং এস টি এফের জওয়ানরা। অপারেশন চলাকালীন, সন্ধ্যা নাগাদ জঙ্গলের ভেতর থেকে গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। গতকাল রাতে ৫ জন জওয়ান শহীদ হয়। আজ সকালে আরও ১৭ জনের দেহ উদ্ধার করা হয়। গতকাল রাত থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। এছাড়াও, প্রায় ২৩ জন জওয়ান আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।


বীজাপুর জেলার এস পি (SP) কমললোচন কাশ্যপ জানিয়েছেন, মাওবাদীদের PLGA বা গেরিলা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে কোবরা বাহিনীর জওয়ান, রাজ্য পুলিশের জওয়ান সহ মোট ২২ জন শহীদ হয়েছেন। এখনও পর্যন্ত ২ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে, কমপক্ষে ১০-১২ জন মাওবাদী নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
মাওবাদী হামলায় শহীদ জওয়ান :









