মেদিনীপুরে বিজেপির গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলদিয়ায় জনসভায় যোগ দিতে যাওয়ার পথে, সাত সকালেই মেদিনীপুর শহর লাগোয়া ধর্মার কাছে বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলার চালায় দুষ্কৃতীরা। আহত হয় একাধিক বিজেপি কর্মী। বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল, তৃণমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপির জেলা সভাপতি, সহ সভাপতিদের নেতৃত্বেই শুরু হয় পথ অবরোধ। পুলিশের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়, অবিলম্বে গ্রেফতার করা না হলে, থানা ঘেরাও করা শুধু নয়, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি কর্মীরাই। পুলিশ অবশ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এরপরই অবরোধ উঠে যায়। ঘন্টাখানেকের মধ্যেই এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের পরিচয় গোপন রাখা হলেও, জানা গেছে প্রত্যেকেই এই ঘটনায় জড়িত ছিল এবং তারা মেদিনীপুরের আশেপাশেরই বাসিন্দা।

thebengalpost.in
ধর্মায় বিজেপির গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   'বঙ্গধ্বনি'র সমাপ্তি মিছিলে জনস্রোত! মেদিনীপুরে ধরা পড়ল ঐক্যের সুর ]

প্রসঙ্গত, আজ সকালে কেশপুরের দিক থেকে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে দুটি বাস আসার সময়, সেই বাসে হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। বাস দুটিতে ভাঙচুর চালানো হয়। ছোঁড়া হয় ইঁট। এই হামলায় বিজেপির বেশ কয়েকজন কর্মীর মাথা ফাটে, হাত-পায়ে চোট লাগে। একজনের হাত ভেঙে যায় বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে মেদিনীপুরের ধর্মা এলাকায় ৬০নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ সুপার সহ কোতওয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ অবরোধ চলার পর, পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। আগামীকাল তাদের মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা যায়।

thebengalpost.in
মেদিনীপুরে বিজেপির গাড়ি ভাংচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ :

[ আরও পড়ুন -   বিধানসভার আগে ফের পাল্লা ভারী মুকুল গোষ্ঠীর! নাড্ডার দক্ষিণবঙ্গ সফরের আগেই বিজেপির সাংগঠনিক পদে বড়সড় রদবদল ]