দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নিউ দিল্লি, ১৮ এপ্রিল: এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main)। পরীক্ষা নিয়ামক সংস্থা এন টি এ (National Testing Agency) জানিয়ে দিয়েছে- JEE Main (Joint Entrance Examination, Main) পরীক্ষা নির্ধারিত ২৭, ২৮ ও ৩০ এপ্রিল হচ্ছে না। পরবর্তী সময়ে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে এবং তা পরীক্ষার অন্তত ১৫ দিন আগে জানানো হবে। উল্লেখ্য যে, দেশে আড়াই লক্ষ দৈনিক সংক্রমণ আর দেড় হাজার মৃত্যু’র ভয়াবহ পরিস্থিতিতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড. রমেশ পোখরিয়াল নিশাঙ্ক NTA’কে এই পরামর্শ দিয়েছিলেন। অবশেষে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এনটিএ।


Whatsapp Group এ

প্রসঙ্গত, এর আগে CBSE ও ICSE এর যথাক্রমে দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল ও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। এবার, ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE Main) ক্ষেত্রেও একই সিদ্ধান্ত গ্রহণ করা হল। আপাতত পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। আজ টুইট করে স্বয়ং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড. রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই তথ্য তুলে ধরেছেন। এদিকে, করোনা’র দ্বিতীয় ঢেউ ফের একবার ছাত্র-ছাত্রীদের ধারাবাহিক পড়াশোনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করায়, দুঃশ্চিন্তার কালো রেখা সব মহলেই!










