মেদিনীপুর রেডক্রশে সৌন্দর্যায়ন ও প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের মূর্তি উন্মোচন

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি : মেদিনীপুর শহরে অবস্থিত, ভারতীয় রেডক্রশ সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা কার্যালয়টি নবরূপে সজ্জিত হয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক রেডক্রশ সমিতির প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট (Henry Dunant) এর মূর্তিও প্রতিষ্ঠিত হয়েছে মেদিনীপুর শাখার সুসজ্জিত প্রাঙ্গণটিতে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে এবং মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের সহায়তায় সম্পন্ন হওয়া এই সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন হল আজ (৬ ফেব্রুয়ারি)। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, পশ্চিম মেদিনীপুর রেডক্রশ সমিতির সম্পাদক ডাঃ গোলোক বিহারী মাজি, কোষাধ্যক্ষ দেবাশীষ দাস প্রমুখ।

thebengalpost.in
মেদিনীপুর রেডক্রশে সৌন্দর্যায়ন ও প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের মূর্তি উন্মোচন :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   খুশির দিনেই গায়ে আগুন! মেদিনীপুর শহরে প্রৌঢ়ার আত্মহত্যা কি মানসিক অবসাদেই? তদন্তে পুলিশ ]

একজন জগদ্বিখ্যাত সমাজকর্মী হিসেবে হেনরি ডুনান্টের (১৮২৮-১৯১০) এক অবিস্মরণীয় কীর্তি হল- আন্তর্জাতিক রেডক্রশ সমিতির প্রতিষ্ঠা। তাঁকে স্মরণ করে মেদিনীপুর কার্যালয়েও তাঁর মূর্তি উন্মোচিত হল বলে সংস্থা’র সদস্যবৃন্দ জানিয়েছেন। একইসঙ্গে প্রয়াত মেদিনীপুরের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি’র ঐকান্তিক সহযোগিতায়, রেডক্রশ প্রাঙ্গণে একটি ছোট্ট উদ্যান নির্মাণ করে, সৌন্দর্যায়ন প্রকল্পটিও রূপায়িত হয়েছে বলে জানিয়েছেন সংস্থা’র জেলা সম্পাদক ডাঃ গোলোক বিহারী মাজি। অতিরিক্ত জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অতিথিবৃন্দ এই সংস্থা’র স্বাস্থ্য ও সামাজিক পরিষেবামূলক কার্যের প্রশংসা করেন।

thebengalpost.in
মেদিনীপুর রেডক্রশে সৌন্দর্যায়ন ও প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের মূর্তি উন্মোচন :

[ আরও পড়ুন -   করোনা আবহে কাঁচা মালের দাম বাড়ায় বড়দিনের কেকও এবার 'বড় দামে' ]