মহামারী-মোকাবিলায় রেলশহরে এবার “নায়ক”-এর ভূমিকায় নতুন বিধায়ক হিরণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ মে: দিন দিন বেড়ে চলা সংক্রমণের আবহে মানুষের পাশে থাকার প্রসঙ্গে ইতিমধ্যেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনকি সবাই জানতে চেয়েছিলেন কোথায় গেলেন খড়্গপুর সদরের বিধায়ক? এবার সেই সমস্ত প্রশ্নের ইতি ঘটিয়ে করোনা মোকাবিলায় কোমর বেঁধে রেলশহরে নামলেন খড়গপুরের বিজেপির বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। শুরু করলেন হেল্পলাইন নাম্বার, তৈরি হল কুইক রেসপন্স টিমও । পর্দার নায়ক এবার রূপান্তরিত হলেন বাস্তবের “নায়ক”-এ।

thebengalpost.in
মহামারী-মোকাবিলায় রেলশহরে এবার “নায়ক”-এর ভূমিকায় নতুন বিধায়ক হিরণ :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

পাশাপাশি, করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন থেকে শুরু করে খাওয়াদাওয়া এবং গরীব মেধাবীদের জন্য বিনামূল্যে পরিষেবা দেবে বিধায়কেরই কুইক রেসপন্স টিম। এই প্রসঙ্গে, করোনা মহামারীতে রাজনীতি-ধর্ম না দেখে একজোট হয়ে লড়ার আহ্বানও জানিয়েছেন হিরণ।

thebengalpost.in
মহামারী-মোকাবিলায় রেলশহরে এবার “নায়ক”-এর ভূমিকায় নতুন বিধায়ক হিরণ:

আরও পড়ুন -   মেদিনীপুর-খড়্গপুর-ডেবরা-শালবনী সংক্রমণ সর্বত্র! কো-মর্বিডিটির হাত ধরে মৃত্যু মেদিনীপুর, শালবনী, খড়্গপুরে