নবম থেকে দ্বাদশ ১২ ই শুরু হলেও, কলেজ-বিশ্ববিদ্যালয় এখনই নয়, কেন জেনে নিন

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ ফেব্রুয়ারি: নবম থেকে দ্বাদশের ক্লাস ১২ ই ফেব্রুয়ারি থেকেই। আজকের বৈঠকে এই বিষয়ে সিলমোহর পড়লেও, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আপত্তি উঠে এল! স্বভাবতই, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের বৈঠকে আজ স্থির হল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অফলাইন ক্লাস এখনই নয়, অনলাইনেই ‌ক্লাস চলবে। এমনকি, মার্চের সেমিস্টারও হবে অনলাইনেই। তবে, বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশের ক্লাস যথারীতি ১২ ই ফেব্রুয়ারি থেকে সমস্ত ধরনের কোভিড বিধি মেনে শুরু হবে বলে জানানো হয়েছে।

thebengalpost.in
নবম থেকে দ্বাদশ ১২ ই শুরু হলেও, কলেজ-বিশ্ববিদ্যালয় এখনই নয়, কেন জেনে নিন :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   একদিনে হাজার পার! মৃত্যুতেও রেকর্ড ভাঙল রাজ্যে, করোনায় জর্জরিত হাওড়া থেকে কলকাতা ও চব্বিশ‌ পরগণা ]

কিন্তু, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে যে বিষয়গুলোতে উপাচার্য ও অধ্যক্ষরা আপত্তি জানিয়েছেন সেগুলি হল- ১. কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বেশিরভাগ ছাত্র-ছাত্রীদের হোস্টেলে থাকতে হয়, সেক্ষেত্রে একসাথে অনেককে থাকতে হবে এবং তারপর সেখান থেকে ক্লাসে আসবে তারা, ফলে একজন সংক্রমিত হলে একাধিক জন সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকবে। ২. কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন এলাকা থেকে আসে এবং তাদের উপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণও কম থাকে, ফলে কোনো অসুবিধা হলে, কর্তৃপক্ষকেই সমস্ত দায় নিতে হবে। ৩. ছাত্র-ছাত্রীদের বয়স ও পরিণতি বেশি হওয়ায় অনলাইন ক্লাসে তাদের কোনও অসুবিধা হচ্ছেনা। তবে, গবেষকদের জন্য ল্যাবরেটরি যথারীতি খুলে দেওয়া হবে। ফলে, আপাতত তাদের অনলাইনেই ক্লাসের পক্ষে মত উঠে এসেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তথা উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে এই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে।

[ আরও পড়ুন -   জলজ্যান্ত গাছ থেকে নিমেষে ছড়িয়ে পড়ল 'আগুন'! আতঙ্কিত মহিষগোড় গ্রামের বাসিন্দারা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকল ]