
“ভুরিভোজ” (Bhuribhoj) ১০ ম পর্ব (10th Episode) এর বিশেষ নিবেদন : সাবরিনা ইয়াসমিনের ‘পাও ভাজি ফ্রিত্তাটা’ (Pau Vaji Frittata): দেখতে দেখতে নভেম্বর মাস পড়ে গেল! নভেম্বর মানেই অল্প শীতের আমেজ। আর এই শীতকাল মানেই নানা রকমের টাটকা সবজি খাওয়ার সময়। রুটি-সবজি, ব্রেড-টোস্ট এরকম ব্রেকফাস্ট (Breakfast) তো রোজকার ব্যাপার। তাই, এবারের রেসিপিতে, রোজকার সকালের খাবার থেকে বিরতি নিয়ে নানারকমের সবজি দিয়ে বানানোর ট্রাই করলাম ফ্রিত্তাটা। ফ্রিত্তাটা হ’ল, একটি ডিম দিয়ে তৈরি স্বাস্থ্যকর ইতালিয়ান ব্রেকফাস্ট (Italian Breakfast)। অনেকরকম শাকসব্জী, পনির অথবা মাংস, ডিম প্রভৃতি দিয়ে এটা বেক করা হয়। এটা একটি খুব সহজ রেসিপি আর খেতেও সুস্বাদু। আমি ভারতীয় স্বাদ নিয়ে আসার জন্য, আমার ফ্রিত্তাটা তে পাওভাজি ফ্লেভারের সবজি দিয়েছি।


Whatsapp Group এ

*উপকরণ:*
ডিম- ৬টি বড় সাইজের
টমেটো- ১ টি
গাজর- ১ টি ছোট
ক্যাপসিকাম- ১ ছোট সবুজ
আলু- ১ টি বড়
পেঁয়াজ- ১ টি বড়
লঙ্কা- ১ টা টাটকা সবুজ বা লাল
পাও ভাজি মশলা- ১ চামচ
চিলি ফ্লেক্স- ১/২ চা চামচ
কালো মরিচ- ১/২ চা চামচ ক্র্যাশ করা
পনির- ১/৪ কাপ গ্রেটেড
দুধ- ১/৪ কাপ
ধনিয়া পাতা- ১ টেবিল চামচ কাটা
পেঁয়াজ পাতা- সাজানোর জন্য কয়েকটি
মাখন- ১ টেবিল চামচ
টমেটো কেচাপ- ১ চা চামচ
ব্রেডক্রাম্বস- ১/২ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী


*পদ্ধতি* :
সমস্ত সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিন।
একটি প্যানে ১ টেবিল চামচ মাখন গরম করে সবজিগুলি (আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ও টম্যাটো) ওর মধ্যে দিয়ে দেবেন। হাই ফ্লেমে সবজিগুলিকে ২ মিনিট বা সামান্য নরম হওয়া পর্যন্ত রান্না করুন । নুন ও পাভ ভাজি মশলা দিয়ে দিন। এরপর ওটাকে ফ্লেম থেকে সরান। একটি বাটিতে ৬ টি ডিম ভাঙ্গুন। তারপরে ১/৪ কাপ দুধ, লবণ এবং কালো মরিচ ক্রাশ দিয়ে একটি কাঁটাচামচ দিয়ে মিক্স করুন।
আগে বানিয়ে রাখা সবজি যোগ করুন। ভালভাবে মিক্স করুন। একটি বেকিং প্রুফ রাউন্ড বা স্কোয়ার ডিশ গ্রিজ করুন।

এরপর, বানিয়ে রাখা মিশ্রণটি ব্যাকিং ডিশে ঢেলে দিন।
চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, গ্রেটেড পনির এবং ব্রেডক্রাম্বস ওপর থেকে ছড়িয়ে দিন। কয়েক ফোঁটা টম্যাটো কেচাপ ও ছড়িয়ে দিন। এরপর ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০ থেকে ২৫ মিনিটের জন্য প্রিহিটেড ওভেনে পাওভাজি স্বাদযুক্ত ফ্রিত্তাটা বেক করুন। ২০ বা ২৫ মিনিট পরে যখন ফ্রিটটা উপর থেকে সুন্দর সোনালি বাদামী হয়ে যাবে, ওভেন থেকে বের করে নিন। এরপর ওটার ওপর আরও কিছু গ্রেটেড চিজ এবং পেঁয়াজ পাতা কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। খুব স্বাস্থ্যকর এবং মুখরোচক ফ্রিত্তাটা তৈরি হয়ে গেল।







