দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২০শে মার্চ: ঠিক এক সপ্তাহ পরেই বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে, জঙ্গলমহল তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোট। এমতাবস্থায় রাজ্যবাসীর কপালে ভাঁজ ফেলেছে সেই করোনা দৈত্য! তার মাঝেই চিন্তা বাড়াল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আজ ও আগামী দুদিন ঝড়, বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরে, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।


Whatsapp Group এ
আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া এবং পুবালী গরম হওয়ার মধ্যে সংঘাতের কারণে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।










