উত্তুরে হাওয়ার দাপটে আজ থেকে ফের কনকনে ঠান্ডায় কাঁপবে জঙ্গলমহল সহ সারা বাংলা

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ৩১ জানুয়ারি: রবিবার সকাল থেকেই শৈত্য প্রবাহ শুরু হয়েছে। কনকনে ঠান্ডায় কাবু গোটা বঙ্গবাসী। গতকাল অর্থাৎ শনিবার রাত পর্যন্ত ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির কাছাকাছি। কিন্তু, রবিবার সকালের পর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আজ থেকেই শীতের নতুন ইনিংস শুরু হল। আগামী বুধবার পর্যন্ত থাকবে উত্তুরে হাওয়ার দাপট, ফলে কনকনে ঠান্ডা বজায় থাকবে জঙ্গলমহল সহ সারা পশ্চিমবঙ্গে।

thebengalpost.in
উত্তুরে হাওয়ার দাপটে আজ থেকে ফের কনকনে ঠান্ডায় কাঁপবে জঙ্গলমহল সহ সারা বাংলা :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   ফের নিম্নচাপ দানা বাঁধছে বঙ্গোপসাগরে, বিকেলের আগেই জঙ্গলমহলের আকাশে কালো মেঘ ]

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভোরের দিকে থাকবে কুয়াশায় দাপট। বেলা বাড়ার সাথে সাথে সামান্য তাপমাত্রা বাড়লেও, সন্ধ্যের পর থেকে জাঁকিয়ে শীত পড়বে। পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন- দার্জিলিং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে আগামী বুধবার পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

[ আরও পড়ুন -   ছয় ডিগ্রি! পশ্চিম মেদিনীপুরে শীতলতম দিন আজ, শৈত্যপ্রবাহের সতর্কতা পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া সহ বিভিন্ন জেলাতে ]