আগামীকাল থেকেই রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি, শিক্ষকদেরও আসতে হবেনা স্কুলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ এপ্রিল: ভয়াবহ করোনা সংক্রমণের মুখে রাজ্যে বন্ধ হল উচ্চ বিদ্যালয়গুলি। প্রসঙ্গত, নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস শুরু হয়েছিল অফলাইনে। আগামীকাল থেকে স্কুল বন্ধ হওয়ার ফলে, অফলাইনের সেই ক্লাস বন্ধ হয়ে গেল। শিক্ষকদেরও আসতে হবেনা স্কুলে। তবে, অনলাইনে ক্লাস হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, গরমের ছুটি আগামীকাল (২০ এপ্রিল) থেকেই গন্য করা হবে।

thebengalpost.in
বন্ধ হল ক্লাস :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

উল্লেখ্য, যে করোনা সংক্রমণের জন্যই গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। রাজ্যে উচ্চপর্যায়ের বৈঠকে, করোনা মোকাবিলায় বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো, রাজ্যের সমস্ত ধরনের স্কুল গুলি আপাতত বন্ধ করে দেওয়া। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণ প্রায় ৩ লক্ষের কাছে পৌঁছে গেছে অপরদিকে রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় ৯ হাজার। এই পরিস্থিতিতে স্কুল চালানো নিয়ে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাবিদেরা দ্বিধাবিভক্ত ছিলেন। অভিভাবকদের একাংশও চাইছিলেন স্কুল ছুটি হয়ে যাক। আপাতত, স্কুল ছুটির দাবিকেই মান্যতা দেওয়া হল রাজ্য সরকারের তরফে।

thebengalpost.in
বিজ্ঞপ্তি :

আরও পড়ুন -   পশ্চিমবঙ্গে লকডাউন বাড়ানো হল ৩০ জুন পর্যন্ত, ধর্মীয় স্থান ও বিয়ে বাড়িতে ২৫ জন নিয়ে জমায়েত করা যাবে, চলবে যানবাহনও