BIG BREAKING: শুভেন্দু-অভিষেক-পিকে বৈঠক! “দলেই থাকছেন” দাবি সাংসদের

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ ডিসেম্বর : দলের আহ্বানে সাড়া দিয়ে আজ (১ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর কলকাতার একটি বাড়িতে, শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পিকে। বৈঠকে জট ছাড়ার ইঙ্গিত মিলেছে! শুভেন্দু অধিকারী অন্য কোন দলে যাচ্ছেন না, তৃণমূলেই থাকছেন, এমনটাই মত বৈঠকের মধ্যস্থতাকারী দুই সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।

thebengalpost.in
তৃণমূলেই শুভেন্দু অধিকারী ? :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   চিকিৎসায় সাড়া দিচ্ছেন না 'ফেলুদা'! ভেন্টিলেশন সাপোর্টে সৌমিত্র চট্টোপাধ্যায় ]

তবে, এই বিষয়ে এখনোও মুখ খোলেননি, স্বয়ং শুভেন্দু অধিকারী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌগত রায় জানিয়েছেন, “আমি গত এক সপ্তাহ ধরেই বলছি, শুভেন্দু তৃণমূলেই থাকছেন। আজকের বৈঠক থেকে সেরকমই ইঙ্গিত পাওয়া গেছে। বৈঠক খুব ভালো হয়েছে। বাকি যা বলার বলবে শুভেন্দু নিজে।”

[ আরও পড়ুন -   আগামীকাল থেকে চালু হচ্ছে হাওড়া - কলকাতা জলপথ পরিষেবা ]