দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ মে: সদ্যজাতের দেহ উদ্ধার হল খোদ জেলা শহর মেদিনীপুরে! আর তা নিয়েই চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার সন্ধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের গেট বাজার এলাকায়, রেল লাইনের ধার থেকে একটি প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে এই সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ।


Whatsapp Group এ

সদ্যজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গেট বাজার সংলগ্ন এলাকায়, রেল লাইনের ধারে একটি প্লাস্টিক ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের! তারা পুলিশে খবর দেয়। এরপর কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ওই ব্যাগে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ পড়ে রয়েছে! তবে, ওই জায়গাটি রেলের হওয়ায়, কোতোয়ালী থানার পুলিশ রেল পুলিশকে খবর দেয়। রেল পুলিশ এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।









