মাত্র ৫ মাসের মধ্যেই দীপা’কে নিয়ে গেলেন ‘অপু’ সৌমিত্র চট্টোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৪ এপ্রিল: বাঙালির প্রিয় ‘অপু’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) স্ত্রী দীপা চট্টোপাধ্যায় (Deepa Chatterjee) প্রয়াত হলেন! রবিবার ভোর রাতে পরলোকগমন করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। ‘দুর্গা’ নামক সিনেমায় অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন দীপা চট্টোপাধ্যায়। এছাড়াও, ‘গাছ’, ‘বিলম্বিত লয়’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি!

thebengalpost.in
সৌমিত্র-দীপা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত, মাত্র সাড়ে চার মাস আগেই প্রয়াত হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০২০ এর ১৫ নভেম্বর মৃত্যু হয় কিংবদন্তি এই অভিনেতার। শোনা যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কেরিয়ারে সাফল্যের অন্যতম কাণ্ডারি ছিলেন দীপাদেবী। কয়েকটি ছবিতে অভিনয়ও করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক হয়েছিলেন দীপা চট্টোপাধ্যায়। ১৯৬০ সালে ‘অপু’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে গাঁটছড়া বাঁধেন দীপা। জানা যায়, দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন দীপা দেবী। অবশেষে, ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন তিনি! উল্লেখ্য যে, কিডনির সমস্যা নিয়েই প্রয়াত হয়েছিলেন তাঁর নায়ক, বাঙালির নায়ক সৌমিত্রও। ২০২০ সালের ১ অক্টোবর বাড়িতে থাকা অবস্থাতে জ্বরে আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র। পরে চিকিৎসকের পরামর্শমতে করোনার নমুনা পরীক্ষা করা হলে, ৫ অক্টোবর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এর পরের দিন ৬ অক্টোবর তাঁকে বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা‌ হয়। এখানে ১৪ অক্টোবর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। এরপর সৌমিত্র খানিক সুস্থ হতে থাকেন। চিকিৎসা চলা অবস্থাতে ২৪ অক্টোবর রাতে অবস্থার অবনতি ঘটে। কিডনির ডায়ালাইসিস করানো হয়, প্লাজমা থেরাপি পূর্বেই দেয়া হয়েছিল। অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজনকে জানানো হয়। অবশেষে ১৫ই নভেম্বর, ২০২০ তারিখে ভারতীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর প্রয়াণের মাত্র ৫ মাসের মধ্যেই বিদায় নিলেন স্ত্রী দীপাও! শোকের ছায়া বাংলার সিনেমা ও শিল্পী মহলে।

আরও পড়ুন -   "শোলে" র সেই বিখ্যাত অভিনেতা আর নেই! বলিউডে শোকের ছায়া