দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: ভোটের আগে রাতে ফের রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। দাদপুর গ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ দিন কেশপুরের এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন (Election Commission)। গ্রেফতার করা হয়েছে সাত জনকে।
জানা গিয়েছে, বুধবার রাতে উত্তম দলুই নামে ওই তৃণমূল কর্মীর পেটে একাধিকবার ছুরির কোপ মারে দুষ্কৃতীরা। গুরুতর জখম হয়ে মাটিতেই লুটিয়ে পরেন তিনি। এরপরে তাঁকে প্রথমে কেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। ভোররাতে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।এরপরই তাঁকে উদ্ধার করে প্রথমে কেশপুরের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভোর-রাতে মৃত্যু হয় তাঁর।


Whatsapp Group এ
অপরদিকে, কেশপুরে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিজেপির নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এর গাড়ি ভাঙচুর ও বিজেপির মহিলা এজেন্টকে মারধরের ঘটনা নিয়ে উত্তপ্ত এই মুহূর্তের পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লক এর ১০ নম্বর অঞ্চলের অন্তর্গত ১৭৩ নম্বর বুথে। প্রসঙ্গত, গতকাল রাতে তৃণমূল কর্মী উত্তম দলুই এর খুন হয়। এই ঘটনা তারই প্রতিক্রিয়া কিনা তদন্তে নেমেছে পুলিশ।











