দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৪ মে: একটানা বেড়ে চলা সংক্রমণের পর দেশের কোভিড গ্রাফ কিছুটা নিম্নমুখী হল! পাশাপাশি কমলো মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪০০০ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৪১২০। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬ জন। অর্থাৎ দৈনিক সংক্রমণের চেয়ে সুস্থতার হারও বেড়েছে অনেকটাই। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা হল- ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৮০৯ জন। দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪ হাজার ৮৯৩। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১৭ কোটি ৯২ লক্ষ ৯৮ হাজার ৫৮৪ জন।


Whatsapp Group এ

এদিকে, রাজ্যে ক্রমশ বেড়ে চলছে করোনার সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সংক্রমণের নতুন রেকর্ড গড়ল বাংলা! করোনা কালের সর্বাধিক সংক্রমণ নিয়ে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। তবে, সামান্য কমে গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন গত ১৯ হাজার ১৮১ জন। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার ৮৬.৬৮%। এদিকে, উত্তর চব্বিশ পরগণা ও কলকাতায় কিছুতেই বাগে আনা যাচ্ছেনা করোনা’কে! গত চব্বিশ ঘণ্টায় এই দুই জেলায় সংক্রমিত ও মৃত যথাক্রমে- ৪১৩১ ও ২৫ (উঃ ২৪ পরগণা) এবং ৩৯২৪ ও ৩৯। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও বিরামহীন সংক্রমণ! পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে সংক্রমিত যথাক্রমে- ৯৯৩ ও ১৬০। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলায় গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৯০৩ জন।










