আন্দোলনের ৫১০ দিন! যুবক খুনে অভিযুক্তদের শাস্তি হয়নি, ভোট বয়কটের দাবিতে অনড় মেদিনীপুর বাসীর মুখোমুখি জুন মালিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৩ মার্চ: ২০১৯ সালের ২৮ শে অক্টোবর মেদিনীপুর শহরের ধর্মাতে খুন হয়, রাজু নিমাই এবং দেবাঞ্জন দাস নামের ২০ বছর বয়সী দুই যুবক। শহরের বটতলাচক সংলগ্ন নিমতলাচক এলাকার বাসিন্দা ছিলেন এই দুই যুবক। তারপর কেটে গেছে প্রায় ৫১০ দিন। এখনো এই ঘটনায় অভিযুক্ত ১২ জন গ্রেফতার হয়নি বলে দাবি এলাকাবাসীর! তাই, এবার আসন্ন বিধানসভা নির্বাচনে ‘ভোট বয়কট’ এর ডাক দিলেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, বারবার আন্দোলন-আবেদন-মিছিল করা সত্ত্বেও কোন এক অজ্ঞাত কারণে, অভিযুক্তরা ধরা পড়েনি! তাই, আন্দোলনের ৫০০ দিনের মাথায় গত ১২ শে মার্চ ভোট বয়কটের ডাক দেওয়ার সাথে সাথে, সোমবার (২২ শে মার্চ) রাতে মুখে কালো কাপড় বেঁধে তাঁরা প্রতিবাদে সামিল হন। সেই সময় নির্বাচনী প্রচারে বেরিয়ে আন্দোলনকারীদের মুখোমুখি হলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। প্রথমে বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়লেও, পরে তিনি কথা বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন।

thebengalpost.in
ভোট বয়কটের ডাক মেদিনীপুর বাসীর :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

নির্বাচনী প্রচার করতে এসে আন্দোলনকারীদের নায্য দাবির সম্মুখীন হতে হলো মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী জুন মালিয়াকে। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ১১ নং ওয়ার্ডের নিমতলাচক এলাকায় প্রচারে এসে আন্দোলনকারীদের মুখোমুখি হলেন তিনি। শুনলেন, ৫১০ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও বিচার না পাওয়ার অসহায় আর্তনাদ! মেদিনীপুর শহরের দুই যুবক খুনে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুই যুবকের অসহায় মায়েদের আর্থিক ক্ষতিপূরনের দাবিতে তাঁরা যে প্রায় দেড় বছর বা ৫১০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা জানালেন তৃণমূল প্রার্থীকে। জুন মালিয়া জানান, তিনি তাঁর সাধ্যমতো চেষ্টা করবেন!

thebengalpost.in
আন্দোলনকারীদের মুখোমুখি তৃণমূল প্রার্থী জুন মালিয়া :

আরও পড়ুন -   IIT খড়্গপুরের গবেষকদের দূষণমুক্ত 'আত্মনির্ভর ভারত' গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, বাইরে বিক্ষোভ বাম-কংগ্রেস-ডিএসও'র