দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৬ অক্টোবর :দিন কয়েক আগেই ফ্লিপকার্টে শেষ হয়েছে বিগ বিলিয়ন ডে। তারপরই সেখানে শুরু হয়েছে দশেরা সেল যেটি চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। তবে এখানেই শেষ নয়, এরপরই বিগ দিওয়ালি সেল নিয়ে হাজির হবে ওই ই-কর্মাস সংস্থা। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় পিছিয়ে নেই আর এক অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনও। দীপাবলির আগেই একগুচ্ছ অফার নিয়ে ক্রেতাদের সামনে হাজির হচ্ছে অ্যামাজন।

মহামারীর আবহে অনলাইন কেনাকাটার ওপরই জোর দিচ্ছেন ক্রেতারা। পছন্দসই জিনিস এক্কেবারে বাড়িতে পৌঁছে যাচ্ছে এই অনলাইন বিপণন সংস্থা গুলির দ্বারা। স্বভাবতই ক্রেতাদের কথা মাথায় রেখেই কালীপুজোতেও যাতে সকলে একইভাবে মনভরে কেনাকাটা করতে পারেন সেই কারণেই দিওয়ালি সেল আনছে এই ই-কমার্স সংস্থা দুটি। দিওয়ালির আগে নির্দিষ্ট ওই সময়ে কেনাকাটার উপর বিশেষ ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও ব্যাংকের উপরও রয়েছে ছাড়। যেমন অ্যামাজনের ক্ষেত্রে যে কোনও কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন অ্যাক্সিস, সিটি ব্যাংক ও আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীরা। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাও পাবেন আকর্ষণীয় ছাড়। পাশাপাশি ফ্লিপকার্টের ক্ষেত্রেও অ্যাক্সিস ব্যাংকের গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ছাড়। স্মার্টফোন, ইলেকট্রনিক গ্যাজেটের উপরও থাকছে বিশেষ অফার। তাই আর দেরি না করে এই দীপাবলিতেই বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দসই জিনিস।








