পশ্চিম মেদিনীপুর জেলার ৬ টি করোনা হাসপাতালে প্রায় ২৫০ টি শয্যা খালি আছে, গত এক সপ্তাহে জেলায় করোনা সংক্রমিত ৩ হাজারের বেশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত জেলার ৬ টি করোনা হাসপাতালে মোট ২৫৩ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন আছেন। ফলে, শনিবারের তথ্য অনুযায়ী, জেলায় মোট ২৪৩ টি করোনা শয্যা (সরকারি করোনা হাসপাতাল ও সেফ হোম মিলিয়ে) খালি আছে। জেলা প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের তালিকা অনুযায়ী, শালবনীর ২০০ টি শয্যা, চিকিৎসাধীন আছেন ১১২ জন। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ২৬ টি HDU শয্যা, চিকিৎসাধীন ২৪ জন। ঘাটালে ৮০ টি শয্যায় চিকিৎসাধীন ৫৯। ডেবরা সেফ হোমে ৪০ টি শয্যায় ২২ জন চিকিৎসাধীন। খড়্গপুর মহকুমা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩১ জন, শয্যা ৫০ টি। অপরদিকে, আয়ুশ সেফ হোমে চিকিৎসাধীন আছেন মাত্র ৫ জন, শয্যা ১০০ টি। এখনও এই হাসপাতালে অক্সিজেন পরিষেবা এখনও চালু করা হয়নি, তাই সামান্য আশঙ্কাজনক রোগী থাকলেও তাঁকে শালবনীতে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় জেলার করোনা হাসপাতালগুলি থেকে ৪০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সর্বাধিক ১৩ জন সুস্থ হয়েছেন শালবনী করোনা হাসপাতাল থেকে।

thebengalpost.in
জেলার করোনা হাসপাতাল গুলিতে বেড আছে পর্যাপ্ত :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

এদিকে, জেলা জুড়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে! পর পর চার দিন দৈনিক সংক্রমণ ৬০০’র একেবারে দোরগোড়ায়। বুধবার ৫৭৭, বৃহস্পতিবার ৫৮৮ এবং শুক্রবার ৫৭৫ জনের পর শনিবার সংক্রমিত হয়েছেন ৫৫৯ জন। জেলা স্বাস্থ্য দপ্তরের শনিবারের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৫৯ জন। এর মধ্যে- র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে (RAT) পজিটিভ রিপোর্ট এসেছে ১৮৪ জন, আরটি-পিসিআরে (RT-PCR) ৩৪৩ জন এবং ট্রুন্যাটে (TRUENAT) ৩২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ দিনে জেলায় মোট করোনা সংক্রমিত হয়েছেন- ৩১৭৩ (৩৮০, ২৩০, ৩৬৪, ৫৭৭, ৫৮৮, ৫৭৫, ৫৫৯) জন। হাসপাতাল ও হোম আইশোলেশনে মিলিয়ে সুস্থ হয়েছেন প্রায় হাজারখানেক করোনা আক্রান্ত।

আরও পড়ুন -   করোনা চিকিৎসায় পশ্চিমে আরো একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা, নজরে ডেবরা, জেলায় এলেন রাজ্যের স্বাস্থ্য কর্তা