বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের সেরা পুজোগুলির হাতে, নবান্ন থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর যোগদান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ নভেম্বর: “বিশ্ব বাংলা শারদ সম্মান” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনন্য উদ্যোগ। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবকে আরো স্মরণীয় করে তুলতে, বাংলার প্রতিটি জেলার সেরা পুজো কমিটি বা আয়োজকদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই সেরা পুজোর নামগুলি ঘোষণা করা হয়, ষষ্ঠীর দিন। করোনা আবহের মধ্যেও চলতি বছরে সেরা পুজো উদ্যোক্তাদের নাম ঘোষণা করা হয়েছে। ‘নবান্ন’ থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার, ওই সেরা পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হল, “বিশ্ব বাংলা শারদ সম্মান।” গতকাল (১০ নভেম্বর), কলকাতা সহ প্রতিটি জেলার সেরা পুজো হিসেবে মনোনীত কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে, ‘নবান্ন’ থেকে ভার্চুয়ালি এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, প্রথমে কলকাতা বাদে ২২ টি জেলার মোট ২৭১ টি পুজো কমিটির হাতে তুলে পুরস্কার দেন সেখানকার জেলাশাসকরা। সেরা পুজোগুলিকে দেওয়া হয় ৫০ হাজার টাকা। সেরা মণ্ডপ ও সেরা প্রতিমার পুরস্কার ৩০ হাজার টাকা এবং সেরা কোভিড সচেতন পুজোগুলিকে দেওয়া হয় ২০ হাজার টাকা করে। জেলার পর কলকাতার সেরা পুরস্কার প্রাপক ক্লাবগুলির নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

thebengalpost.in
বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের সেরা পুজোগুলির হাতে, নবান্ন থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর যোগদান :

মঙ্গলবার, বিকেল ৪ টের সময় ‘নবান্ন’ সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “বিশ্ববাংলা শারদ সন্মান” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করেন। এরপর, বিভিন্ন বিভাগে নির্বাচিত সেরা দুর্গা পূজা গুলিকে পুরস্কার বিতরণ করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বিভাগে নির্বাচিত সেরা দুর্গা পূজাগুলিকে স্মারক এবং চেক প্রদান করা হয়, জেলা শাসকের কার্যালয়ের নুতন কনফারেন্স হল থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র, জেলাশাসক ডঃ রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) সৌর মণ্ডল প্রমুখ।

thebengalpost.in
বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের সেরা পুজোগুলির হাতে, নবান্ন থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর যোগদান :

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজো বিভাগে তিনটি মহকুমা থেকে নির্বাচিত হয়েছে যথাক্রমে- সংযুক্তপল্লী সর্বজনীন দূর্গোৎসব কমিটি (মেদিনীপুর সদর মহকুমা), কলাইকুন্ডু চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা) এবং সাউথ ডেভলপমেন্ট দুর্গাপূজা কমিটি বা অভিযাত্রী ক্লাব (খড়্গপুর মহকুমা)। সেরা প্রতিমা বিভাগে নির্বাচিত হয়েছে যথাক্রমে- বিবিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর সদর মহকুমা), ফরিদপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা), নেতাজি ব্যায়ামাগার, তালবাগিচা (খড়্গপুর মহকুমা)। অপরদিকে, সেরা মণ্ডপ বিভাগে নির্বাচিত হয়েছে যথাক্রমে- আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর সদর মহকুমা), মানিককুণ্ডু সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা), ঝোলী দুর্গাপূজা কমিটি (খড়্গপুর মহকুমা)। অপরদিকে, কোভিড সচেতন সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়েছে যথাক্রমে, রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর সদর মহকুমা), আঙুরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল মহকুমা) এবং সবুজ সংঘ ক্লাব, তালবাগিচা (খড়্গপুর মহকুমা)।

thebengalpost.in
বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের সেরা পুজোগুলির হাতে, নবান্ন থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর যোগদান :

[ আরও পড়ুন -   সেরা পুজোর তালিকায় সংযোজন 'কোভিড সচেতন পুজো'! ষষ্ঠীতে সেরা পুজোর নাম ঘোষণা, সচেতনতার নিদর্শন তুলে ধরলেন মেদিনীপুরবাসী ]