শালবনীর সেই একই জায়গাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ১

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোবরু ও কাছারি রোডের মাঝামাঝি, ৬০ নং জাতীয় সড়কে সেতুর উপর ফের দুর্ঘটনার কবলে দুটি ট্রাক! গত ১৮ ই এপ্রিল, ওই সেতুর উপরই একটি ট্রাকের চাকা খুলে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল। তবে, সেবার হতাহতের ঘটনা না ঘটলেও, বুধবার গভীর রাতের দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবক ট্রাক চালকের! স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত্রি ১১ টা নাগাদ শালবনী থানার গবরু ও কাছারি রোডের মাঝামাঝি একটি সেতুর উপর একটি ট্রেলার (মালবাহী ট্রাক) ও ১২ চাকার লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়! ট্রেলারের ড্রাইভারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়, তারপর অবস্থার অবনতি হলে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ সকালে ওই চালকের মৃত্যু হয়। শালবনী থানা সূত্রে জানা গেছে, বিজয় সিং (২৬) নামে ওই যুবকের বাড়ি হরিয়ানার হোডাল এলাকায়। অন্য ট্রাকের চালককে আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল।

thebengalpost.in
শালবনীতে সেই একই জায়গাতে দুর্ঘটনা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ১৮ ই এপ্রিল বিকেলে ওই সেতুর উপরই একটি ট্রেলার ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেবার অল্পবিস্তর চোট হলেও, বড় দুর্ঘটনা ঘটেনি। সেক্ষেত্রে অবশ্য ট্রেলারের সামনের এক দিকের টায়ার সমেত চাকা ভেঙে বেরিয়ে গিয়ে বিপত্তি ঘটেছিল। এবার অবশ্য সেরকম ঘটনা ঘটেনি! ওই ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে গিয়ে ধাক্কা মারে বলে জানা গেছে। তবে, এবার সেতুর একেবারে উপরে না হলেও মোটামুটি ১০০ মিটারের মধ্যে কাছারি রোডের কাছে রাস্তার যে টার্ন আছে, সেখানেই দুর্ঘটনা ঘটে! ফলে ওই রাস্তার উপর সিভিক পুলিশ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

thebengalpost.in
শালবনীর সেই একই জায়গাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ১ :

আরও পড়ুন -   প্রার্থী ঘোষণার পরই‌ পশ্চিম মেদিনীপুরে প্রকট তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব! মার‌ খেলেন বুথ সভাপতি, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন একাধিক জেলা নেতা