সামনের চাকা ভেঙে গিয়ে বিপত্তি! শালবনীতে বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল দুই ট্রাকের চালক ও খালাসি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: দশ চাকা লরির সামনের চাকা ভেঙে গিয়ে বিপত্তি ঘটল! ফলে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রাককে মুখোমুখি ধাক্কা মেরে রাস্তার ধারে গার্ড ওয়ালে উঠে গেল গাড়ি। আর একটু হলেই রাস্তার ধারে খাদে পড়ে যেত ট্রাকটি! তবে, হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু, দীর্ঘক্ষণ জ্যাম সৃষ্টি হল শালবনী-মেদিনীপুর ৬০ নম্বর জাতীয় সড়কে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকার গোবরু ও কাছারি রোডের মাঝে, আজ বিকেল নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

thebengalpost.in
শালবনীতে দুর্ঘটনা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

রবিবার বিকেল ৪ টা – সাড়ে ৪ টা নাগাদ, মেদিনীপুর গামী একটি দশ চাকা ট্রাকের সামনের ডান দিকের টায়ার চাকা ভেঙে প্রায় বেরিয়ে চলে আসে! সেই সময় উল্টো দিক আসা একটি বড় মালবাহী ট্রাক (কন্টেনার) কে নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কা মেরে, কাছারিরোডের সেতুর গার্ড ওয়ালে উঠে যায় ট্রাকটি। তবে, সৌভাগ্যবশত নীচে পড়ে যায়নি! অল্পবিস্তর চোট পান দুই ট্রাকের চালক ও খালাসি। বেশ কিছুক্ষণ ওই রাস্তায় জ্যাম সৃষ্টি হয়। এরপর, শালবনী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

thebengalpost.in
শালবনীতে পথ দুর্ঘটনা :

আরও পড়ুন -   মুখ্যমন্ত্রীর সভা শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ১, আহত ২৪