দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার রাধানগর সংলগ্ন কুঠিঘাট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আজ দুপুরে। বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু
হল ২ জনের। আহত টোটোয় থাকা আরো ২-৩ জন। নিহতরা হলেন- তাহেরা বিবি এবং অজয় বটব্যাল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Whatsapp Group এ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে রাধানগরের দিক থেকে কুঠিঘাট গামী একটি টোটোর সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তীব্র গতিতে থাকা বাইকের চালক অজয় বটব্যাল এবং টোটোর যাত্রীরা রাস্তাতেই ছিটকে পড়েন।
বাইক চালক বছর ৪০ এর অজয় বটব্যালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত টোটোর যাত্রীদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাহেরা বিবি নামক এক যাত্রীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! আকস্মিক এই দুর্ঘটনায় পরিবার-পরিজনেরা শোকস্তব্ধ
হয়ে পড়েছেন। এলাকতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।










