বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২০ নভেম্বর: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! এই প্রথমবার একইসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউডের তিন খান- আমির, শাহরুখ এবং সলমান। আমির খানের পরবর্তী ছবি “লাল সিং চাড্ডায়” এই তিনজনকে একসাথে দেখা যাবে।


Whatsapp Group এ

আমির খান ও কিরণ খানের প্রযোজনায় এবং অদ্বৈত চন্দনের পরিচালনায়, এই ছবিটিতে নব্বইয়ের দশকের কিছু সিনেমার প্রেক্ষাপটকে তুলে ধরা হবে। যেখানে শাহরুখ খানকে অভিনয় করতে দেখা যাবে, ১৯৯৫ সালের জনপ্রিয় সুপারহিট ছবি “দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গের” রাজের ভূমিকায়। এই চরিত্রের জন্য আমির খান নিজে শাহরুখের রাজের চরিত্রটিকে পরিচালনা করেছেন। সূত্র অনুযায়ী, নব্বইয়ের দশকের রাজের এই ক্যামিও চরিত্রটির শুটিং ইতিমধ্যেই হয়ে গেছে। অন্যদিকে, সলমান খান অভিনয় করবেন ১৯৮৯ সালের সুপারহিট জনপ্রিয় ছবি “ম্যায়নে পেয়ার কিয়ার” প্রেমের চরিত্রে। তবে, এখনো সলমান খানের শুটিং এর ব্যাপারে কোন কিছু জানা যায়নি। প্রসঙ্গত, সলমান খানের গাড়ির ড্রাইভার এবং আরো দুই কর্মী করোনায় আক্রান্ত হওয়ায়, সেল্ফ আইসোলেশনে নিজের বাড়িতেই রয়েছেন বলিউডের ভাইজান।


উল্লেখ্য যে, কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, বলিউডের তিন খান’কে এক পর্যায়ে নিয়ে আসা বেশ কঠিন কাজ। তবে, এবার মনে হচ্ছে সেই কঠিন কাজটারই ফলাফল খুব শীঘ্রই পরিণতি পেতে চলেছে। এই তিন খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে শর্মন যশি, করীনা কাপুর খান, মোনা সিং এবং আরো অনেক অভিনেতাকে।








