16 ডিসেম্বর ভারতে আসছে Infinix Smart HD 2021, দাম মাত্র 5,999 টাকা

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৪ ডিসেম্বর: ভারতের স্মার্টফোনের জগতে মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই এবার লঞ্চ হতে চলেছে Infinix Smart HD 2021। আগামী ১৬ ডিসেম্বর ভারতে যাত্রা শুরু করবে এই স্মার্টফোন। অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। ব্যবহারকারীদের কথা ভেবেই ঢেলে সাজানো হয়েছে Infinix Smart HD কে।

thebengalpost.in
16 ডিসেম্বর ভারতে আসছে Infinix Smart HD 2021, দাম মাত্র 5,999 টাকা :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   মর্মান্তিক দুর্ঘটনা আলিপুর চিড়িয়াখানায়, লকডাউনের দিনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ২ জন শ্রমিক ]

Infinix Smart HD 2021 হ্যান্ডসেটে থাকছে ওয়াটার ড্রপ ডিসপ্লে, চৌকো ক্যামেরা মডেল এবং একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এই মডেলে থাকছে Android 10, 6.1-inch HD+ ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, সিঙ্গল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে স্টোরেজ 256GB অবধি বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের RAM 2 GB। ফ্রন্ট ফেসিং ক্যামেরা অর্থাৎ সেলফির জন্য এই ফোনে থাকছে একটি 8MP শ্যুটার। সিঙ্গল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে 8MP-র ক্যামেরা দেওয়া হচ্ছে। আর সেই ক্যামেরার সঙ্গেই থাকছে একটি dual-LED শ্যুটার। পাশাপাশি এই স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী 5,000mAh-এর ব্যাটারি থাকছে, যা 5W স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট করবে। সিকিওরিটির জন্য Infinix-এর এই মডেলে একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হচ্ছে।

[ আরও পড়ুন -   রাজ্যে স্কুল খুলবে, তবে ক্লাস হবে বিকল্প পদ্ধতিতে, জানা গেল শিক্ষা দপ্তর সূত্রে ]