দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, কলকাতা, ৫ নভেম্বর : পশ্চিমবঙ্গে কালীপুজো ও ছটপুজোতে বাজি ফাটানো নিষিদ্ধ করে দিল, কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই নিয়ে রায় দিয়েছেন বিচারক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বাজি ফাটানো নয় সমস্ত রকম বাজি বিক্রি করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


Whatsapp Group এ

করোনা সংক্রমণে অন্যতম কারণ হলো শ্বাসকষ্ট। এহেন পরিস্থিতিতে উৎসবের মরশুমে আতস বাজি পোড়ালে সেখান থেকে শ্বাসকষ্ট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আদালত সূত্রে খবর, এবার কোনো রকম আতস বাজি ফাটানো যাবে না এবং বিক্রিও করা যাবে না। এই বিষয়ে প্রশাসনকে সব দিক দিয়ে নজর রাখতে হবে। পাশাপাশি কালীপুজোর সময় স্যানিটাইজার, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্যান্ডেল থেকে ৫ মিটার দূরত্বে থাকছে নো এন্ট্রি জোন। বিসর্জনে করা যাবে না শোভাযাত্রা, কোনো বাজনা ও আলোকসজ্জাও ব্যবহার করা হবে না।









