দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বিকলচক মাঠ সংলগ্ন এলাকায় প্রচুর তাজা বোমা উদ্ধার করল কেশপুর থানার পুলিশ। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।

গতকাল রাতে স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশপুর থানার পুলিশ। ঘটনাস্থলে দেখা যায়, একাধিক প্লাস্টিকের কৌটোয় তাজা বোমা ভর্তি। পুলিশ তা নিষ্ক্রিয় করে। কে বা কারা কি কারণে এই তাজা বোমা মজুত করে রেখেছিল, তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে কেশপুর বিধানসভা কেন্দ্রে। তবে, এই তাজা বোমা উদ্ধার ঘিরে কার্যত আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়।








