পশ্চিম মেদিনীপুরে বালি গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবকের

thebengalpost.in
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: বালি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের! পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমলাগোড়াতে বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অর্পণ ঢালী (৩০) নামে ওই যুবক নিজের বাইকে করে রাধানগর থেকে গড়বেতা শহরের দিকে যাওয়ার পথে, আমলাগোড়ার কাছে, পেছন দিক থেকে আসা একটি বালি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে অর্পণ! ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ওই যুবকের বাড়ি গড়বেতা থানার ঢেঙ্গাদহ গ্রামে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া!

thebengalpost.in
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

বেপরোয়াভাবে বালি গাড়ির চলাচল নিয়ে এলাকাবাসী এমনিতেই ক্ষুব্ধ! তার সঙ্গে এদিনের ওভারটেক করতে গিয়ে তরতাজা এক যুবকের প্রাণ চলে যাওয়ায় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পরে, গড়বেতা থানার পুলিশ বালিগাড়ির অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন -   নির্বাচনের মুখেই জমির অধিকার সত্ত্ব পেল পশ্চিম মেদিনীপুরের প্রায় দশ হাজার পরিবার